এবার ছাত্ররা আসিফ নজরুলকে যে হুঁশিয়ারি দিলেন
আজ রোজ সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মাহিন তার নিজের ফেসবুক পোস্টে ঘোষণা দেন বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে সরকারের গড়িমসির কারণে দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। তিনি ঘোষণা দিয়েছেন, ১৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে আইন উপদেষ্টা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন।
মাহিন সরকার তার নিজের ফেসবুক পোস্টে আরও লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল (১৭ই ডিসেম্বর) আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ না-ও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটবো না।
তিনি আবার আরও লিখেছেন, চার মাস দায়িত্ব গ্রহণের পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। যা স্পষ্টতই প্রহসনের শামিল।
মাহিন আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়কে ভারত নিজের জয় হিসেবে প্র চার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা এবং ভারতের ইতিহাস বিকৃতির প্রতিবাদ না জা নানো আমাদের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও বলেছেন, যদি আমার বিরুদ্ধে সর কারের কোনো ভিন্ন অবস্থানও নেয়, তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া প র্যন্ত লড়াই চালিয়ে যাব। আগামীকা ল সকাল ১১টায় সচেতন ছাত্র-নাগরিকদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনা রে দেখা হবে।
প্রসঙ্গত, মাহিন সরকারের ফেসবুক পোস্টে মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করে লিখেছেন হাসনাত আব্দুল্লাহ, "মাতৃভূমি অথবা মৃত্যু। ইনকিলাব জিন্দাবাদ।"
আরও পড়ুন:
ভারত কেন মরিয়া হয়ে উঠেছে? ড. ইউনূস যেভাবে ভারতকে চাপে ফেলে দিচ্ছে।
কান ও অণ্ডকোষে বৈদ্যুতিক শক,ঠোঁট সেলাই,: ভিকটিমদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরেছে তদন্ত কমিশন
কম খরচে বিমানের টিকিট কাটার ৫ কৌশল জানুন

0 Comments