Ticker

6/recent/ticker-posts

Ad Code

হাসিনা, তার পরিবারের জব্দ ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পেয়েছে বিএফআইইউ

 

হাসিনা, তার পরিবারের জব্দ ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পেয়েছে বিএফআইইউ





শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া, ১ কোটি ৮০ লাখ টাকা দলিলমূল্যে রাজউকের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ।


সোমবার (১০ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত 'পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ'-শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং তা প্রকাশ করেছে। 


এতে বলা হয়েছে, শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে।


এছাড়া, মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান 'স্লাশ ফান্ড' এর অস্তিত্বও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে এতে।


হাসিনা পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ৬টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের ৭ সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 


ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মধ্যে যে ১১টি অর্থপাচারের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে, তার মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থ পাচার মামলা এক নম্বরে রয়েছে।


সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ১১ অর্থপাচার মামলায় অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবার ছাড়াও সাবেক ভূমিমন্ত্রী এম সাইফুজ্জামানসহ ৯টি বৃহৎ শিল্প গ্রুপের জব্দ করা বিও হিসাবের শেয়ারের মূল্য ১৯ কোটি ৬৮০ লাখ টাকা। 


এছাড়া, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাবে ৮৭২ কোটি টাকা অবরুদ্ধ করেছে যৌথ তদন্ত দল।


তবে বিএফআইইউ এসব কেসের বিপরীতে ১ হাজার ৩৭৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে, যেখানে অর্থের পরিমাণ ৬১৪ কোটি টাকা এবং ১৮৮টি বিও হিসাবে জব্দকৃত শেয়ারের মূল্য ১৫ হাজার ৫০০ কোটি টাকা।


এতে বলা হয়েছে, ইতোমধ্যে ১০টি কেসের গোয়েন্দা প্রতিবেদন পাওয়া গেছে এবং চারটি মামলা তদন্তাধীন রয়েছে। এতে অভিযুক্ত ৮৪ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকানাধীন ১৮১৭ কোটি টাকার সম্পদ সংযুক্ত করা বা অ্যাটাচিং করা হয়েছে। 


এছাড়া, আদালত ১ হাজার ২৪৬.৭০ লাখ ডলার, ৩৭.৯৭ লাখ পাউন্ড এবং ১১৭.৫ লাখ ইউরো মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে বলে সভায় তথ্য তুলে ধরেছে বিএফআইইউ।


এছাড়া, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৫টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যাতে নগদ অর্থের পরিমাণ ১৫.০৬ কোটি টাকা। সাইফুজ্জামানের ২০ কোটি টাকা মূল্যমানের চারটি সম্পত্তি সংযুক্ত করা হয়েছে। এছাড়া, ২টি ফ্ল্যাট এবং ৩১ হাজার ৫৯৪ ডেসিমাল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করেছে সরকার। 


এছাড়া, তার ১০২.৮৫ কোটি টাকার শেয়ার ফ্রিজিং করা হয়েছে। এছাড়া, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৭টি এবং যুক্তরাজ্যে ৩৪৩টি সম্পত্তি সংযুক্তির জন্য ওই সব দেশে চিঠি পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ।

Post a Comment

0 Comments