সকালে যে আমল করলে রিজিক বৃদ্ধি পায়, জ্বীন ও শয়তান থেকে রক্ষা পাওয়া যায়।
সকালের দোয়া ও জিকির:
দিনের শুরুতে আল্লাহর জিকিরে রয়েছে বরকত , দিনটি ভালো কাটে। সাধারণত এই জিকির ফজরের সময় থেকে সূর্য উঠা পর্যন্ত সময়ে করার কথা এসেছে।
কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত যাকে আয়াতুল কুরসি বলা হয়। যদি কোন ব্যক্তি সকালে তা বলবে সে বিকেল হওয়া পর্যন্ত জিন ও শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে, আর যে ব্যক্তি বিকেলে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন ও শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে।।।
রসুল সা. বলেন, যে ব্যক্তি সকাল ও বিকেলে ‘কুল হুআল্লাহু আহাদ’ (সুরা ইখলাস), ‘সুরা ফালাক’ ও ‘সুরা নাস’ ৩ বার করে বলবে, এটাই তার সবকিছুর জন্য যথেষ্ট হবে। (তিরমিজি ৩/১৮২)
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ উচ্চারণ: আস্তাগ ফিরুল্লাহ ওয়া"আতুবু ইলাইহি। আমি আল্লাহর কা'ছে ক্ষমা প্রার্থনা করছি ও তার নিকট ই তও"বা করছি। (প্রতি দিন ১০০ বার) (বুখারি ৬৩০৭, মুসলিম ২৭০২)
.jpeg)
0 Comments