বাণিজ্য মেলায় তরুণ উদ্যোক্তাদের যে বার্তা দিলেন: ড.ইউনূস
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন
‘মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না, মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটাই তফাত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উদ্যোক্তা তৈরির লক্ষে সারাদেশের উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন।
ভিডিও দেখুন
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা হতে যাচ্ছে এ নিয়ে চতুর্থবার। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ মেলার যৌথ আয়োজক।
দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি ৭ দেশের ১১ প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।
গতকাল মঙ্গলবার দুপুরে মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব তথ্য জানান।
আরও পড়ুন:
কম খরচে বিমানের টিকিট কাটার ৫ কৌশল জানুন
থাইল্যান্ডে ভ্রমণে সু খবর বাংলাদেশীদের জন্য
সুখবর ৪ লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি
রেসিডেন্সি ভিসা চালু করল আরব আমিরাত কারা পাবে?

0 Comments