সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়, সবাই এক পরিবার: প্রধান উপদেষ্টা
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেন সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো আমরা চাই না। এদেশে আমরা সবাই এক পরিবার, সবাই মিলে একত্রে থাকব-এটা আমাদের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার এগিয়ে আসতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন আমরা মানুষ একই। আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে। সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে। তাহলেই বিভেদ দূর হবে।
আরও পড়ুন:
কম খরচে বিমানের টিকিট কাটার ৫ কৌশল জানুন
থাইল্যান্ডে ভ্রমণে সু খবর বাংলাদেশীদের জন্য
সুখবর ৪ লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি
রেসিডেন্সি ভিসা চালু করল আরব আমিরাত কারা পাবে?

0 Comments