Ticker

6/recent/ticker-posts

Ad Code

জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করেছেন বলে‌ দাবি জামায়াতের

 

জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করেছেন বলে‌ দাবি জামায়াতের




জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করেছেন তারা। অন্যদিকে, শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন সময় জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে শিবিরের অনেকের দেখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচনের কমিশন কার্যালয়ে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, "জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দল আমাদের সাথে যখনই যোগাযোগ করেছে, আমরা রেসপন্স করেছি। কিন্তু প্রতিবেদনে এটা কীভাবে এলো, আমরা চেক করবো। আমরা যাচাই করে দেখেছি।"

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক নেতা বলেন, "বাংলাদেশে থাকতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেননি। তবে বিভিন্ন সময় জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে শিবিরের অনেকের দেখা হয়েছে। পরে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করেছে। তার প্রেক্ষিতে আমরা দ্রুতই তাদের কাছে ই-মেইল পাঠাবো। এছাড়া তাদের প্রতিবেদনে শিবিরের নাম বেশ কয়েকবার উল্লেখও আছে। শুধু তাই নয়, আমাদের একটি বিবৃতিও তাদের প্রতিবেদনে তুলে ধরেছেন।"




Post a Comment

0 Comments