উপদেষ্টা নাহিদ, আসিফ মাহফুজদের যে বার্তা দিল সারজিস
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ জানান রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি আরও বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিলো।
সারজিস বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই।
এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র নেতা মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাই, বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সাথে আছে।
আরও পড়ুন:
কম খরচে বিমানের টিকিট কাটার ৫ কৌশল জানুন
থাইল্যান্ডে ভ্রমণে সু খবর বাংলাদেশীদের জন্য
সুখবর ৪ লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি
রেসিডেন্সি ভিসা চালু করল আরব আমিরাত কারা পাবে?

0 Comments