আজ ১ জানুয়ারি নামাজের সময়সূচী
প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।
বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাযই একমত্র মাধ্যম। আল্লাহ বলেন “নিশ্চয়ই নামায পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
আজ বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ ইংরেজি, ১৭ পৌষ অগ্রহায়ণ ১৪৩১ বাংলা, ২৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
নামাজের সময়সূচি
ফজর- ৫:২২ মিনিট।
জোহর- ১২:০৬ মিনিট।
আসর- ৩:৪৬ মিনিট।
মাগরিব- ৫:২৭ মিনিট।
ইশা- ৬:৪৫ মিনিট।
আজ সূর্যাস্ত- ৫:২২ মিনিট।
আজ সূর্যোদয়- ৬:৪১ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম: -০৫ মিনিট।
সিলেট: -০৬ মিনিট।
যোগ করতে হবে-
খুলনা: +০৩ মিনিট।
রাজশাহী: +০৭ মিনিট।
রংপুর: +০৮ মিনিট।
বরিশাল: +০১ মিনিট।

0 Comments