Ticker

6/recent/ticker-posts

Ad Code

সচিবালয়ে অ..গ্নি.কা.ণ্ডের প্রাথমিক তদন্তে যা‌ জানা গেল

 সচিবালয়ে অ..গ্নি.কা.ণ্ডের প্রাথমিক তদন্তে যা‌ জানা গেল 



দেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। রবিবার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথা জানান তিনি।

আজাদ মজুমদার আরও বলেন, তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্তকাজ চলমান আছে।

তদন্ত প্রতিবেদন কি প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নে আজাদ মজুমদার বলেন, এটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। প্রকাশ করার বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, তদন্তদল অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এর মধ্যে বেশ কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ প্রয়োজন হলে বিদেশেও কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। 





Post a Comment

0 Comments