দিনাজপুরের বীরগঞ্জে আমীরে জামায়াতের পথসভা
সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে
-ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কল্যাণময় রাষ্ট্র নির্মাণে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এক্ষেত্রে জাতির সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্র ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে অপার সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশ কে গড়ে তোলা হবে। পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে পালিয়ে গেছে। তাই অন্তর্বর্তী সরকার ওইসব সংস্কার কাজে বলিষ্ট ভুমিকা পালন করছেন। আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেয়া।
৩০ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
কম খরচে বিমানের টিকিট কাটার ৫ কৌশল জানুন
থাইল্যান্ডে ভ্রমণে সু খবর বাংলাদেশীদের জন্য
সুখবর ৪ লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি
রেসিডেন্সি ভিসা চালু করল আরব আমিরাত কারা পাবে?

0 Comments