গত বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মানিকনগরে জালাল উদ্দীন নামের এক ব্যবসায়ীকে হত্যার করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে এই মামলা করা হয়। রবিবার (২৪ নভেম্বর) আদালত সূত্রে এই তথ্য জানা যায়।
এই মামলার অন্য আসামিদে র মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাছান মাহমুদ, আনিসুল হক ও শাহজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক দুই প্রতিমন্ত্রী জুনাইদ আহ"মেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সাঈদ খোকন, আ. লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, দলটির আইন সম্পাদক কাজী নজীবুল্লাহ হিরু, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
ওই মামলায় উল্লেখ করা হয় যে , বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর মানিক"নগর এলাকায় গত ২০ জুলাই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্র-জনতার সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। সন্ধ্যা ৭টার দিকে ফুটপাতে:" ছানা ও মাঠা বিক্রি করা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দীন। ওই ঘটনায় নিহতের স্ত্রী গত বৃহস্পতিবার এই মামলা করেন।

0 Comments