সংঘর্ষের ঘটনায় যা জানাল ছাত্র শিবির
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান। এ সময় শিক্ষার্থীদের কে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ও উসকানির ফাঁদে পা দিয়ে ষড়যন্ত্রের শিকার না হওয়ার জন্য আহ্বান জানান।
সম্প্রতি ড. মাহবুবুর রহ:মান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী ও কবি নজ-রুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে যোগ দেয় অন্তত ২০টির অ-ধিক কলেজের শিক্ষার্থী। সর্বশেষ গেল রোব বার সোহরাওয়ার্দী কলেজ ও সোমবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যা:"পক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়। এদিকে সোমবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, সব পক্ষকে সংঘর্ষ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছে।
।

0 Comments