অন্তর্বর্তী সরকারকে ৩১ দফার সংস্কার প্রস্তাব দিচ্ছে বিএনপি
নাগরিক সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার এই বিষয়কে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একইসঙ্গে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও রা6ষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। সংস্কার প্রস্তাব প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলছেন, খুব শিগগিরই কমিশনের কাছে দেয়া হবে প্রস্তাবনা। বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক কৌশলে ভেবেচিন্তেই এগুচ্ছে বিএনপি।
বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবে ফাইনাল টাচ দেয়া হবে সোমবার ।
ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বছর খানেক আগে থেকেই ৩১ দফা সংস্কার নিয়ে জনমত গ'ঠন করে আসছিল এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করলে সেখানে প্রস্তাবনা দেবে দলটি।
এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পর প্রস্তাবনাগুলো প্রায় চূড়ান্ত করেছেন দায়ি'ত্বশীল3 নেতারা। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারকে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একইসঙ্গে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হবে বলে জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদ'স্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ বলছেন, শেখ হাসিনার চলে যাওয়া মানে ফিফটি পার্সেন্ট সংস্কার হয়ে গেছে। নির্বাচিতৈ প্রতিনিধিরাই মূল সংস্কার করবে।
তিনি আরো বলেন,
আ. লীগের আমলে যে সংস্কার গুলো করা হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে এর আগের অব'স্থায় যাওয়াই হলো আমাদের মৌলিক অবস্থান।
বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবকে একটু বিস্তা'রিত করে সংস্কার প্রস্তাবে নিয়ে আসা হয়েছে। ফাইনাল টাচ দেয়া হবে আগামী সোমবার (২৫ নভেম্বর)। তারপর এটা জমা দেয়া হবে। ২০২৫ সালের মধ্যে নির্বাচন চাই। বর্তমান যে অবস্থা আছে, তাতে আগামী এপ্রিলের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব।
প্রায় প্রত্যেক দিনই য'ত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি করছে বিএনপি। একইসঙ্গে সংস্কার নিয়ে দল-টির অবস্থা অনেকটা এ রকম যে, নির্বাচনের জন্য যতটুকু দরকা'র তত টুকই এখন হওয়া উচিত।

0 Comments