Ticker

6/recent/ticker-posts

Ad Code

প্রবাসীদের‌ পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন উপদেষ্টারা

 প্রবাসীদের‌ পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন উপদেষ্টারা 



আজ রোজ  বুধবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় প্রবাসীদের এ সুখবর দিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আপনাদের‌ পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। 

উপদেষ্টা আরও জানান, পাসপোর্ট প্রাপ্তিতে প্রথমত অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াকে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। 


পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেন ড. আসিফ নজরুল আরও বলেন ‌' এ সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়ম তান্ত্রিকভাবে দেওয়া র চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে, টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটা বাতিল ক রে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন।


নিউজ সোর্স ও বিস্তারিত: 




আরও পড়ুন:



Post a Comment

0 Comments