ভারতেই বাংলাদেশবিরোধী বিক্ষোভকালে ৫০০ জন গ্রেপ্তার
এবার ভারতের তামিল নাড়ুর রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশ ১০০ নারীসহ মোট ৫০০ জনকে গ্রেপ্তার করেছে। রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি ও অন্যান্য হিন্দু সংগঠনের সমর্থকরাও অংশ নেন।
টাইম'স অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিন্দু মুন্নানি সংগঠনের প্রধান রাজু এই বিক্ষোভের নেতৃত্ব দেন। সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, আরএসএস কর্মী কেশভা বিনয়াগম, এবং বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামিও উ পস্থিত ছিলেন।
একজন স্থানীয় সাংবাদিক জানান, বিক্ষোভস্থল থেকে অলওয়ারপেটে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত। বিক্ষোভকারীরা উপ হাইকমিশনের দিকে যা ওয়ার চেষ্টা করে ননি। পুলিশ এ ঘটনায় বিক্ষোভকারীদে র বিরুদ্ধে মামলা করেছে।

0 Comments