Ticker

6/recent/ticker-posts

Ad Code

কোরআনের যে আয়াত নাজিলের পর সাহাবিরা ভয় পেয়েছিলেন

 

কোরআনের যে আয়াত নাজিলের পর সাহাবিরা ভয় পেয়েছিলেন


 

আসসালামুয়ালাইকুম! 

সুরা হুজুরাত নাজিল হওয়ার পর অনেক সাহাবি ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ এই সুরায় আল্লাহ বললেন, ‘হে বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের ওপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। আর নিজেদের মধ্যে যেভাবে উঁচু গলায় কথা বল, তার সঙ্গে সেভাবে উঁচু গলায় কথা বলো না। কারণ, এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না।’    (সুরা হুজুরাত, আয়াত: ২) 


এই সুরাকে সুরাতুল আদব বা আদবের সুরা বলা হয়।

 সুরাটি আদব শেখায়।  


সুরা হুজুরাত নাজিল হওয়ার পর সাহাবিরা ভীত হয়ে পড়েছিলেন। প্রথম দুটি আয়াতে আল্লাহ সাহাবিদের উপদেশ দিচ্ছেন। আল্লাহ সাহাবিদের উপদেশ দিয়েছেন রাসুল (সা.)–এর সামনে তাঁদের গলার স্বর নিচু করার জন্য। হজরত উমর (রা.) ছিলেন উচ্চ কণ্ঠস্বরের অধিকারী। এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আস্তে কথা বলতে শুরু করেন। 




Post a Comment

0 Comments