বাংলাদেশ কি ভারতীয় পন্যের নির্ভরশীল না ভারত বাজার হারাবে?
বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিলো। এবার ভারত থেকে বাংলাদেশে নিত্যপণ্য বিশেষ করে চাল, পেঁয়াজ ও আলু রপ্তানি 'বন্ধ' করে দেয়ার হুমকি দিয়ে সে দেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেয়ার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে।
গত সোমবার পেট্রাপোল স্থলবন্দরের কাছে 'বাংলাদেশে কথিত ও তাদের ই সাজানো সংখ্যালঘুদের ওপর নির্যাতন' বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে এক সমাবেশে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারত থেকে আলু ও পেঁয়াজ আসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
এদিকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন "তাদের (ভারতের) রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়ীদে র স্বার্থও দেখতে হবে।"
যে কারণে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন জনাব আহমেদ।
ভারত থেকে সর্বশেষ অর্থবছরে বাংলাদেশের আমদানির পরিমাণ প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলার, তথ্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশে রপ্তানিকারকদের তালিকায় চীনের পরেই দেশটির অবস্থান।
কিন্তু, উল্লেখিত - গরু,আলু, পেঁয়াজ ও চালের ক্ষেত্রে ভারতের ওপর আদতে কতটুকু নির্ভরশীল বাংলাদেশ?
পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে,গরু মায়ানমার থেকে আনা যায় বাকি যা ঘাটতি থাকে তা চীন থেকে আনা যায়। পরিশেষে ভারত নিজেই বাংলাদেশের বাজার হারাবেন।

0 Comments