গরিব দেশের রাজপুত্র জয়ের রেইসিং কারের মূল্য কত?
জনাব সজীব ওয়াজেদ হতে পারেন বিশ্বের দরিদ্র একটি দেশের সাবেক সরকার প্রধানের ছেলে। কিন্তু শখের দিকে তিনি মোটেও মধ্যপ্রাচ্যের কোন রাজপুত্রের চাইতে কম ছিলেন না। এইতো গতবছরই তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কলোনিয়াল চ্যালেঞ্জ কাপ নামের এক কার রেইসে অংশগ্রহণ করেন। এই রেইসে অংশগ্রহণ করতে নিজের রেইসিং কারটিই ব্যবহার করতে হয়।
মি. সজীব ওয়াজেদের বিখ্যাত ম্যাকলারেন ব্রান্ডের দুটি রেইসিং কার আছ, যার একটির মডেল হলো ২০২১ সালের ম্যাকলারেন ৭৬৫ এলটি, আরেকটি হলো ম্যাকলারেন পি১।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অনুসন্ধানে তার পি১ মডেলের গাড়ির ছবি তার ফেসবুকে পোস্ট করেছে ন। জানান, ওই গাড়ির বাজার মূল্য ১.২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি টাকা। ২০২১ ম্যাকলারেন ৭৬৫ এলটি গাড়িটি তিনি ওই রেইসে নিবন্ধন করেছিলেন, যার বাজার মূল্য প্রায় ৪১০,০০০ ডলার বা ৪ কোটি ১০ লক্ষ টাকা মাত্র।

0 Comments