যেভাবে রিজার্ভ চু রির অ র্থ দেশে ফেরত আনা হবে: রাষ্ট্রপতি
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, ঔষধ, মাঝারি আকৃতির সমুদ্রগামী জাহাজসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান । পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপ্রধান বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি আশা করেন, বাকি অর্থও যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবসময়ই ফিলিপাইনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। বাংলাদেশ এবং ফিলিপাইনের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে যৌথভাবে কাজ করার কথা বলেন তিনি।

0 Comments