দিল্লিকে পাশ কাটিয়ে ৩য় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
ভারতের ট্যুরিস্ট ভিসা এখন বন্ধ রয়েছে। তবে সীমিতভাবে জরুরি মেডিকে ল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা চা লু রয়েছে।
পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড প্রভৃতি দেশের ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হ য়। কারণ, এসব দেশের দূতা বাস ঢাকায় নেই। এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী পড়তে যান। এছাড়া রোমানিয়া য় এখন প্রচুর বাংলা দেশের কর্মীরাও যান। তবে ভারতী য় হাইকমিশন ভিসা সীমিত করে দেওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
এদিকে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন তৃতীয় দেশের ভিসা শিক্ষার্থীরা পেতে পারেন, সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোমানি য়ার ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটির দূতাবাসে আবে দন করতে পারবেন। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়া র ভিসার আবেদন করা যাবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ভিয়েতনা মের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে এরই মধ্যেই ৮৬ জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসা আবেদন ক রেছেন।

0 Comments