ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ চাইলো জামায়াত ইসলাম বাংলাদেশ।
সামনের মাস ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বন করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক জনাব মিয়া গোলাম পরওয়ার।
গত শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা গুলো বলেন।
ওই সময় তিনি বলেন,
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এক সঙ্গে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবে আগামী নির্বাচনে যদি ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু এদেশে নিশ্চিত হবে।
গোলাম পরওয়ার বলেন,
আওয়ামী লীগ দল হিসেবে গণতান্ত্রিক নয়, তারা ছিল একটা ফ্যাসিস্ট। গণতন্ত্রের সঙ্গে তারা যায় না। জনগণই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যাবে কি যাবে না।
চাকরির খবর দেখতে: CLICK HERE
তিনি বলেন,
৫ই আগস্ট শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে নানা ধরনের ষড়য ন্ত্রে লিপ্ত হচ্ছেন। তিনি এখন যেখানে আছেন সেটা ষড়যন্ত্রীদের জায়গা।
কর্মী সম্মেলন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত আলী, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুর রহমান সহ জামায়েত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন।

0 Comments